শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গরুর গোস্তের স্পেশাল কষা ভুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ ঈদে অতিথি অ্যাপায়ন বলুন আর পরিবারের সদস্যদের কথাই বলুন, গরুর গোস্ত সবার কাছেই প্রিয়। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু রেসিপি না থাকলে চলে না! সেটি যদি হয় কোরবানির গরু বা খাসির মাংস দিয়ে তৈরি করা কোনো খাবার। তাহলে তো কোনো কথাই নেই।

গরম গরম ‍খিচুড়ি ও ভাতের সঙ্গে গরুর মাংসের রান্না করা ভূনা বা কষাণো যেন তুলনা মেলা ভার। এ রান্নাতেও খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। সহজেই আর সহজলভ্য উপকরণে দিয়ে আপনি এটি তৈরি করতে পারেন কষাণো মাংস। তবে মনে রাখতে হবে পরিজন অনুসারে পরিমাণ বাড়াতে হলে অবশ্যই মসলাও বাড়াতে হবে।

চলুন জেনে নেওয়া যাক কষাণো মাংসের এ রেসিপি-

উপকরণ:

গরু বা খাসির মাংস - ১ কেজি (চর্বিযুক্ত)

আদা বাটা -

রসুন বাটা - ২ চামচ
কাঁচামরিচ বাটা - ১ চামচ
শুকনা মরিচ গুড়া - ১ চামচ
হলুদ গুড়া - ১ চামচ
টক দই - ৩ চামচ
চিনি - ১ চামচ
সঙ্গে লবণ, সরষের তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, বড় এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দিতে হবে স্বাদমত।

প্রস্তুত প্রণালি:

মাংস ভালো করে ধুয়ে নিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ গুড়া, দুই চামচ সরিষার তেলসহ বাকি উপকরণ মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর তিন ঘণ্টা ফ্রিজে রাখুন। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, বড় এলাচ, তেজপাতা, শুকনো মরিচ শুকনো প্যানে কিছুক্ষণ নেড়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন।

এবার যে পাত্রে মাংস রান্না করবেন সেখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ লাল করে ভেজে তুলে রাখুন কিছুটা। ভাজা পেঁয়াজের পেস্ট বানিয়ে রাখতে হবে। এবার ওই তেলে চার চামচ পেঁয়াজ বাটা নিয়ে ভালো করে কষাতে হবে। একটু লালচে রং হলে তাতে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিন। ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর ভেজে রাখা পেঁয়াজের পেস্ট দিন। আবারো আঁচ কমিয়েই ২০ মিনিট কষাতে হবে। এবার এক চামচ গোলমরিচের গুঁড়া দিন। তৈরি করে রাখা গরম মসলার থেকে এক চামচ দিন। মাংস যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আঁচ কমিয়ে রান্না করতে হবে। মাংস তৈরি হয়ে এলে নিজেই বুঝতে পারবেন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ব্যাস তৈরি আপনার কষা মাংস। এরপর সালাত দিয়ে ডিশটি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কষাণো মাংস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ