বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ঈদের দিন পুলিশসহ আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঈদের দিন বুধবার সকাল ৯ টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকালে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।

এরই সূত্র ধরে বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইন (১৭) এর সঙ্গে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের (৩৮) কথা কাটাকাটি হয়। এরপর দুই দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়।

গুরুতর আহত রিফাত শেখ (১৮), জগদীশ ফলিয়া (৭০) ফায়জুল মল্লিক(২২), মৃদুল গাইন (৩২), শিবনাথ (৬৫), রুস্তুম মল্লিক (৬৪), বাবুল মল্লিক (২৮), ইমন হালদার (১৫), নুরেআলাম (১৫), নান্নু মল্লিক (৩৫), জসিম মোল্লা (৩৫), রনি মোল্লা (১৩), গোবিন্দ গাইন (৩২), আশুদেব গাইন(২৯), তন্ময় গাই (৩৫) সুশান্ত গাইন(৩৯), উজ্জ্বল গাইন (১৭), সজিব ফলিয়া (২১), নিখিল গাইন (৪১), রসময় গাইন (৪০), তরিকুল মোল্লা (১৭), রহিমা বেগম (৫৫), নাদেম মোল্লা (১৭), বিধান গাইন (৩০), নিমচাঁদ (৬০),কৌশিক গাইন (১৭), প্রদীপ গাইন (৫৫), জয় গাইন (১৫), অনিমেশ ফলিয়া (১৫), সম্রাট গাইন (১৫), সুজিৎ গাইন (২১), বিষ্ণু গাইন (৩৫) ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী, মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ