শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার আলীপুরায় এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আলীপুরায় মহাসড়কের নিচে খাদের পানিতে মাইক্রোবাস পড়ে আছে। ঘটনাস্থলে মাইক্রোবাসটি উল্টানো অবস্থায় ছিল।

পরে পুলিশের মোবাইল টিম ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পানিতে পড়ে মোবাইলটি বন্ধ হয়ে গেছে। মোবাইলটি সচল করার চেষ্টা চলছে। মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ