মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৬৬ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আরও ১৬৬ জন মারা গেছে। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। এ নিয়ে দেশে মোট মারা গেছে ১৮ হাজার ৮৫১ জন।

সর্বোচ্চ ৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে, এরপর খুলনায় ৩৩ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর সময় নতুন করে ৬ হাজার ৩৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.০৫ শতাংশ। পরীক্ষা কম হলেও গত কয়েকদিন ধরে শনাক্তের হার উর্ধ্বগতি থাকলেও গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে।

এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ধরা পড়ে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছে ৪১ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ