শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

কোরবানির আয়োজনে গরিব, অসহায়ের পাশে পঞ্চগড় যুব সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  কোরবানি করার সামর্থ্য নেই এমন গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে শতাধিক দুঃখী ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ জুলাই)  পঞ্চগড় বাজার মাহবুব প্লাজায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

যুব সমাজের এই  উদ্যোগকে উৎসাহিত করতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল আলম বলেন, পঞ্চগড় যুব সমাজ এমন একটি সংগঠন যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তোলা হয়। পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। যেন অসহায়েত্বের সুযোগে কেউ তাদেরকে ঈমান হারা করতে না পারে। তারই ধারাবাহিকতায় এই গোস্ত বিতরণ কার্যক্রম। এ সময় তিনি সংগঠনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

No description available.

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাহমুদুল আলম, কারি আব্দুল্লাহ, মাওলানা আব্দুল বারী,  হাফেজ লিয়াকত আলী, হাজী হুসাইন, শফি ভাই, মাওলানা জুবায়ের মাহমুদ, আব্দুল হাই, আবু সায়েম শিমুল, হায়দার আলীসহ আরো অনেকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ