শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

সিলেট গহরপুর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শায়খুল হাদীস আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা ও দাফন কাফনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আজ ( ২৩ জুলাই)  শুক্রবার আনুমানিক বিকাল ৪ টায় তিনি ইন্তেকাল করেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় সপ্তাহখানেক ধরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছে আনুমানিক ৮০ বছর। ৩ ছেলে, ৫ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙক্ষী রেখে গেছেন আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরী।

আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরী আল্লামা নুরউদ্দীন গহরপুরী রহ.-এর খাস শাগরিদ ও খলীফা ছিলেন। গওহরপুর জামিয়া থেকে দাওরা ফারেগের পর এখানেই তিনি ইলমে দ্বীনের খেদমত শুরু করেন। এরপর  প্রায় ৪৫ বছর ধরে এই জামিয়াতে ইলমে দ্বীনের খেমদত আঞ্জাম দিয়ে আসছিলেন তিনি।

বর্তমানে জামিয়ার শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করলেও ইতোপূর্বে তিনি এই মাদরাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। জামিয়ার শিক্ষার পরিবেশকে সুশৃঙ্খল করতে তার বিশেষ অবদান রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ