মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর

চরমোনাই পীরের হাতে মুসলিম হলেন বাগেরহাটের রঞ্জন কুমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাইয়ের নায়েবে পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছেন বাগেরহাটের এক যুবক। তার নাম রঞ্জন কুমার দে। মুসলিম হওয়ার পর বর্তমানে তার নাম রাখা হয় মো. আব্দুল রহিম।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা চরমোনাই মাদরাসা মসজিদে কালেমা পাঠ করে মুসলিম হোন তিনি। এ সময় মসজিদের মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক।

তিনি জানান, নব মুসলিম আব্দুর রহিম ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কালেমা পাঠ করেছেন।

জানা গেছে, আব্দুর রহিমের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। সেখানেই একটি দোকান পরিচালনা করেন তিনি। স্থানীয় মুজাহিদ কমিটির সদস্যরা তাকে চরমোনাই পীরের কাছে নিয়ে এলে তিনি ইসলামের আলোয় আলোকিত করেন নিজেকে।

এমডব্লিউ/