শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ফেরির রুট আগেই পরিবর্তন করা উচিত ছিল : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনা রোধে আগেই ফেরির রুট পরিবর্তন করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘এটা কমনসেন্সের ব্যাপার। ফেরি চালাতে পারছে না, এখন তীব্র স্রোত পদ্মায়। এটা তো আর ছোটখাটো নদী নয়। সেই পদ্মার স্রোতে এ ধরনের ফেরি কিছুটা ডাইভারটেড হবেই। ওখান থেকে রুটটা সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা- এটাই তো উচিত ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘ওদের (সরকার) আবার সুবিধা আছে। ভেঙে অবশ্যই নতুন করে ফেরিঘাট বানানোর চেষ্টা করবে। অনেক টাকা জোগাড় করার সুযোগ পাবে। হ্যাঁ, আপনার এই যে বুড়িগঙ্গার ওপর প্রথম ব্রিজ যেটা, ওটা নাকি জাহাজ যাওয়ার সময় ভেঙে গেছে। এখন নাকি আবার রিপ্লেস করা হবে। আবার কয়েক হাজার কোটি টাকার প্রজক্ট হবে। এ রকম প্রজেক্টই ওদের দরকার।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ