বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে তুরস্কে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া রাশিয়ার একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে এর আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস শনিবার মস্কো সময় ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। খবর তাস ও সিএনএনের।

এ সময় বিমানের পাইলট, ক্রুসহ রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।

রাশিয়ার উভচর শ্রেণির বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত ৮ জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানো হয়। এ বিমান একসঙ্গে ১২ টন পানি বহন করতে পারে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ