শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নিবেন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরী মর্ডানার টিকার প্রথম ডোজ নিয়ে ছিলেন খালেদা জিয়া।

গত ১০ এপ্রিল খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ