বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে এ ঘটনা চলে প্রায় ৪৫ মিনিট। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশের অভিযোগ, অনুমতি না নিয়ে এতো লোক জড়ো হওয়ায় তাদের বাধা দেয়া হয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও বাঁশ নিয়ে তেড়ে আসে। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

অপরদিকে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যথাযথ অনুমতি নিয়ে এখানে এসেছি।’ এসময় তাকে নেতাকর্মীদের পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ না করতে অনুরোধ করতে দেখা যায়। কিন্তু তার কথা সবাই শোনেননি।

জানা গেছে, বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতারা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এলে হট্টগোলের ঘটনা ঘটে।

নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে জিয়ার কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। আমি নিজেও পুলিশের গুলিতে আহত হয়েছি।

আমান উল্লাহ আমান বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ