বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

চন্দ্রিমা উদ্যানে পুলিশের টিয়ার শেল নিক্ষেপের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলটির নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করায় পুলিশ তাদের ওপর টিআর শেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলের নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করেছিলেন। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাকর্মীরা শত শত লোকজন নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেখানে তারা উচ্ছৃঙ্খলভাবে সরকারের সে নির্দেশনা উপেক্ষা করেছেন। শত শত লোকজন জড়ো করে শান্তি ভঙ্গের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর বেধরক ইট-পাটকেল ছুঁড়েছেন। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করেছে।

গতকাল মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির অভিযোগ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশ নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ