শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, পানিবন্দী ২৫ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও অস্বাভাবিক হারে বাড়ছে নদীর পানি।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ২৫ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসল। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। তবে বন্যা কবলিত এলাকায় এখনো শুরু হয়নি ত্রাণ তৎপরতা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালানোসহ সকল প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। নির্দেশনা পেলেই ত্রাণ তৎপরতা শুরু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ