মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গরমে ক্লান্ত অবস্থায় ফ্রিজের পানি পান কতটা স্বাস্থ্যসম্মত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদিন অফিসে কাজ শেষে কিংবা বাইরে থেকে বাসায় ঘামে ভিজে ফেরা হয়। এমন অবস্থায় বাসায় ফিরেই পানি বা কোমল পানীয় পান করে থাকেন। অধিকাংশ মানুষই এই পানীয় ফ্রিজ থেকে বের করে পান করে থাকেন। এতে খুবই ভালো লাগে। এ কাজ শরীরের জন্য কতটুকু ভালো?

অনেকে বলে থাকেন গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা পানি পান করলে শরীরের ক্ষতি হয়ে থাকে। গলা ব্যথা হওয়ার শঙ্কা থাকে। কেউ কেউ বলে থাকেন জ্বর আসবে। তবে এসব সবার জন্য যে প্রযোজ্য তা কিন্তু নয়।

সম্প্রতি একটি গবেষণা বলছে, গরমে তাৎক্ষণিক ঠান্ডা পানি পানের ফলে খাবার গিলতে অসুবিধা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে গরম পানি পানের ফলে উপকার পাওয়া যায়। আবার কোনো কোনো গবেষণা বলছে, ঠান্ডা পানি পান না করলেও এমনটা হতে পারে। কারও কারও ক্ষেত্রে গরমের সময় দীর্ঘক্ষণ বাইরে থাকলে মাথা ব্যথা, গলা ব্যথার মতো সমস্যা হয়ে থাকে।

গবেষকরা দেখেছেন, গরম প্রধান দেশে ঠান্ডা পানি পানের ফলে শরীরের অনেক উপকার হয়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে। এছাড়া যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে শরীর অনেকটাই সুস্থ থাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ