বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে মোট ৩ হাজার ৫৩৬ পিস ইয়াবা, ১৩৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ