মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কোয়ারেন্টাইনে থাকতে হবে না টিকা নেওয়া ভারতফেরত যাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) চার ক্যাটাগরির যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের একটি নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক কাজ চলছে।

তিনি বলেন, ক্যান্সার, কিডনি রোগী, গর্ভবতী নারী ও দুই ডোজ টিকা গ্রহণকারীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে এক ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে আগের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। এসব না থাকলে আগের নিয়ম অনুযায়ী ভারতফেরত প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

-এএ