বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৭২৯ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও চার হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ৩১৪ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৮৯টি ল্যাবে ৩৪ হাজার ১৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ১১১ টি। করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১০২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ৫০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৭৬০ জন ও নারী আট হাজার ৯৬৯ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের দুইজন,২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৭৫ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন ও বাসায় একজন মারা গেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ