মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাপড়ে লাগা নাপাকী শুকিয়ে গেলে ও নাপাকীর জায়গা ভুলে গেলে কী বিধান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমার একটি কাপড়ের মধ্যে একদিন নাপাকী লাগে। তাৎক্ষণিক আমার কাছে পানি না থাকার কারণে আমি তা ধুতে পারিনি। পরে তা শুকিয়ে যায় এবং আমি নাপাকীর জায়গা ভুলে যাই। আমার এক বন্ধুর কাছে বিষয়টি বললে সে আমাকে বলল, কাপড়ের কিছু অংশ ধুয়ে নিলেই তো পাক হয়ে যাবে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি উক্ত কাপড়ের কিছু অংশ ধুয়ে নিলেই তা পাক হয়ে যাবে? আমার বন্ধুর কথা কি ঠিক? জানালে উপকৃত হব।

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কাপড়ের কোথায় নাপাকী লেগেছিল তা সুনিশ্চিতভাবে জানা নেই, তাই এখন পুরো কাপড় বা কাপড়ের কোন্ অংশে নাপাকী লেগেছিল তা জানা থাকলে এর পুরোটা ধোয়া জরুরি। কাপড়ের যে কোনো স্থান থেকে কিছু অংশ ধুয়ে নিলেই তা পবিত্র হয়ে যাবে না। আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত তিনি বলেন,

إِنْ خَفِيَ عَلَيْهِ مَكَانُهُ وَعَلِمَ أَنّهُ قَدْ أَصَابَهُ غَسَلَ الثّوْبَ كُلّهُ

যদি নাপাকীর জায়গা অজ্ঞাত হয়ে যায়; তবে নিশ্চিতভাবে জানা থাকে যে, কাপড়ে নাপাকি লেগেছিল, তাহলে পুরো কাপড় ধুতে হবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯০৫)

ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৬; বাদায়েউস সানায়ে ১/২৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৬৭; ফাতহুল কাদীর ১/১৬৮

উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ