বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

কাবুল থেকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট গেল দোহায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার ২৪ দিন পর প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু হলো আফগানিস্তানে। বৃহস্পতিবার যাত্রীদের নিয়ে কাবুল থেকে কাতারের রাজধানী দোহায় উড়ে যায় একটি বিমান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, তালিবান কর্তৃপক্ষ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের একটি চার্টার বিমানকে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি দেয় এদিন।

ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটে ২০০ যাত্রী ও বিমান কর্মী ছিলেন।

কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানি বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিমানটিতে দেশ ছেড়ে যেতে চান এমন আফগানরা ছিলেন না বরং আমেরিকান এবং অন্যান্য পশ্চিমা দেশের নাগরিকেরা ছিলেন।

আরও জানান, কতজন মানুষ গেছেন, তার সঠিক সংখ্যা তার কাছে নেই।

তিনি বলেন, শুক্রবার আরেকটি বিমান যেতে পারে এবং মানুষের মনে করা উচিত যে এটা স্বাভাবিক বিষয়।

পাশাপাশি তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিশেষজ্ঞরা বিমানবন্দরের পদ্ধতিগুলো পুনরায় চালু করতে এবং বাণিজ্যিক বিমান চলাচলের জন্য কাজ করছেন।

মুজাহিদ বলেন, তিনি আশা করছেন শিগগিরই বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের বিমান পুনরায় চালু করতে সক্ষম হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ