সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর এলাকায় রবিবার ভোরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন, সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।

এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী আহত হন বলেও খবর পাওয়া গেছে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, ভোরে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ