সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার হামাসের অবস্থানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে হামলা চালায় তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গা টার্গেট করা হয়েছে। তবে উভয়ের নতুন সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইসরায়েলের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দিকে আটকের ঘোষণা আসে। তারপর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছুড়ে হামাস। তা নিয়ে টানা দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়িয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ১১ দিনের যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ