বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

তালেবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আল থানি কাবুলে এসেছেন। রোববার কাবুলে পৌঁছে তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তাসহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করছে মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি।

তালেবান জানিয়েছে, উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কসহ আফগানিস্তানে কাতারের মানবিক সহতায় নিয়ে কথা বলেছেন।

তালেবানের একজন মুখপাত্র বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, অর্থনৈতিক উন্নয়নসহ বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়েছে।

তালেবানের এই মুখপাত্র বলেন, ‘দোহা চুক্তি’ একটি ঐতিহাসিক চুক্তি। সকল পক্ষকে এই চুক্তির শর্ত পালন করা উচিত।

প্রসঙ্গত, এই চুক্তি অনুসারে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে। এর পরেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে আগ্রহ দেখিয়েছে।

এছাড়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি কাবুলে তালেবানের সঙ্গে দোহায় প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ