বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ফের নির্ভয়ার মতো নির্মম ধর্ষণকাণ্ড ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফের নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড দেখল ভারত। ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী ওই তরুণীকে নির্মম নির্যাতন করা হয়। শনিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান, খাইরানি রোডে এক নারীকে মারধর করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তের মধ্যে ওই নারীকে পড়ে থাকতে দেখেন। তাকে সরকারি রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধর্ষণের পাশাপাশি ওই নারীর গোপনাঙ্গে লোহার রড দিয়ে নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ওই টেম্পোর ভেতরে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। মেয়েটির ওপর নির্যাতনের সময় টেম্পোটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল বলে পিটিআই এর প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনায় মোহন চৌহান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার (এখন সেটা হত্যা মামলায় বদলে যাবে) অভিযোগ আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় এক বিবৃতিতে এই ‘লজ্জাজনক’ এবং ‘অত্যন্ত নিন্দনীয়’ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ... এটি মানবতার জন্য লজ্জাজনক। অভিযুক্তদের কঠিনতম শাস্তি দেওয়া হবে।দ্রুত বিচার আদালতে এই ঘটনার বিচার করা হবে।

এদিকে, এই ঘটনা ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত গাড়িতে নির্মম নির্যাতনের পর মৃত্যুর কাছে হার মানা তরুণীর কথা মনে করিয়ে দিচ্ছে। ওই ঘটনাকে গণমাধ্যমগুলো নির্ভয়াকাণ্ড নাম দিয়েছিল। নির্ভয়াকেও ধর্ষণের পর গোপনাঙ্গে রড দিয়ে নির্যাতন করা হয়েছিল। ওই ঘটনায় পুরো ভারত ক্ষোভে ফুঁসে উঠেছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ