সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

বিশ্বের যে ১৩ দেশের সরকারে নেই কোন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের ঘোষণা দিয়েছেন মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি জোর দিয়ে বলেছেন, এটি চূড়ান্ত নয়, ভারপ্রাপ্ত সরকার। দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিদের রাখতে আমরা চেষ্টা করব।

তালেবান সরকারের নতুন এই মন্ত্রিসভায় কোন নারীকে রাখা হয়নি। এর মধ্য দিয়ে আফগানিস্তান এখন বিশ্বের এমন ১৩টি দেশের তালিকায় যোগ হলো যে দেশগুলোর সরকারের শীর্ষ পদে কোনো নারী নেই।

দেশগুলো হচ্ছে, আজারবাইজান, আর্মেনিয়া, ব্রুনেই, উত্তর কোরিয়া, পাপুয়া নিউগিনি, সেইন্ট ভিনসেন্ট, সৌদি আরব, থাইল্যান্ড, টুভালু, ভানুয়াতু, ভিয়েতনাম ও ইয়েমেন।

এদিকে বিবিসি’র সাংবাদিক সেকুন্দার কেরমানির এক প্রশ্নের জবাবে তালেবানের সাংস্কৃতিক কমিশনের আহমদুল্লাহ ওয়াসিক বলেছেন, মন্ত্রিসভা এখনও চূড়ান্ত হয়নি।

সিএনএন জানিয়েছে, নারী মন্ত্রণালয়ের বিষয়ে মুখপাত্র জবিউল্লাহ বলেছেন, তালেবান বিষয়টি পরে ভাববে।

তালেবান নেতারা কাবুল নিয়ন্ত্রণের পর সমাজে নারীদের ভূমিকা নিশ্চিত করা হবে  নিশ্চিত করেছেন।

সূত্র: সিএনএন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ