সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড বৃষ্টির পর ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ৪৬ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে শহরজুড়ে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিজ্যুয়ালে দেখা গেছে, আংশিক প্লাবিত বিমানবন্দরের মেঝেতে বিমান দাঁড়িয়ে রয়েছে। খারাপ আবহাওয়া বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

'আকস্মিক বৃষ্টির' কারণে বিমানবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানিয়ে এক টুইট বার্তায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে, 'বিষয়টি সমাধান করা হয়েছে।'

১৯৭৫ সালের পর এবারই প্রথম দিল্লিতে বৃষ্টিপাত ১ হাজার মিলিমিটার ছাড়িয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ