বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুফতি আমিনী রহ. এর বড় ভাইয়ের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী আজ রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদরের আমিনপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শতবর্ষী এই আলেম দীর্ঘদিন ধরে বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকর্ণ ঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

ইসলামী ঐক্যজোটের শোক: মাওলানা নুরুল হক আমিনী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল হক আমিনী রহ. একজন প্রচারবিমুখ আলেমে দ্বীন ছিলেন। তিনি আমৃত্যু ইলমী খেদমত, ইসলামের প্রচার, মানুষের উপকারে নিয়োজিত ছিলেন। সাদাসিধে জীবন-যাপন করতেন। তাঁর ইন্তেকালে দেশ, জাতি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন অভিভাবককে হারালো।

তারা বলেন, বর্ষীয়ান এই আলেমে দ্বীনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহর শাহী দরবারে কায়মানোবাক্যে দু’আ করি, হে আল্লাহ! আপনি আপনার এই আলেম বান্দাহকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ