বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আফগানদের সহযোগিতায় তহবিল খুঁজছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে ৬০০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার সহায়তা খুঁজছে জাতিসংঘ।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সহায়তার লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় একটি সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ। গত মাসে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখল নেওয়ার আগে থেকেই দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, খরা, নগদ অর্থের স্বল্পতা ও খাদ্যের অভাবের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে। আফগান সরকারের পতনের আগে দেশটি বিদেশি সহায়তা পেয়ে আসছিল। কিন্তু তালেবান ক্ষমতায় আসায় সহায়তা বন্ধ হয়ে যায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তার সংস্থা বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। নিজেদের কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চাওয়া হয়েছে, তার এক-তৃতীয়াংশ খরচ করা হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি)। কারণ, আফগানিস্তানে খাদ্য, ওষুধ, স্বাস্থ্য সেবা, নিরাপদ পানি ও স্যানিটাইজেশন খুব প্রয়োজন।

সম্প্রতি ডব্লিউএফপির একটি জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশ আফগানের পর্যাপ্ত খাবার খাবার কেনার মতো অর্থ নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ