বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের উপপ্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সরকার গঠনের পর প্রথমবারের মত বিদেশি কোনো রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চপদস্থ নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ।

গতকাল রোববার কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর সঙ্গে দীর্ঘসময়ের এক রাষ্ট্রীয় বৈঠক করেছেন তিনি।

তালেবানের পক্ষ থেকে অন্তবর্তী সরকার ঘোষণা করার পর শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর হলেন সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তা যিনি হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন।

তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় এ সাক্ষাতের খবর প্রকাশ করে বলেছেন, সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি উপস্থিত ছিলেন। সূত্র: এএফপির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ