সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

আল-আযহারের মেধাবী ছাত্র রিদওয়ান হাসান নিখোঁজ: সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিদওয়ান হাসান রাকিন আল-আযহারের মাহাদুল বুঊসে এই বছরই সানাউঈ শেষ করে। পরীক্ষার পরে গত ৪ আগস্ট ২০২১ তারিখ এমিরেটসের একটি ফ্লাইটে সকাল ৮:৪০ এ সে ঢাকা বিমানবন্দরে পৌছে। মোবাইল ফোনে পরিবারের কাছে ল্যান্ড করার কথা জানালেও এরপর থেকে তার আর কোন সন্ধান পায়নি তার পরিবার।

জানা যায়, ঢাকাস্থ নটরডেম কলেজের ফার্স্ট বয় রিদওয়ান হাসান রাকিন ২০১৮ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ইসলামী জ্ঞানার্জনের তীব্র আগ্রহ থাকার কারণে মিসরে আল-আযহারে ২০১৯ সালে ভর্তি হয়।

তার পরিবার বলে, আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আস্থা রাখি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা যদি বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেয়, তাহলে আমরা দ্রুতই রিদওয়ানের সন্ধান পাব ইনশাআল্লাহ। এবিষয়ে আমরা সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি ও সাহায্য কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ