বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

তুরস্ক-আজারবাইজান-পাকিস্তানের যৌথ সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-আজারবাইজান-পাকিস্তান যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

রোববার এ মহড়া আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, এ তিন দেশের অংশগ্রহণে এটিই প্রথম কোনো সামরিক মহড়া। মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘ত্রি ব্রাদারস-২০২১’।

উদ্বোধনের সময় আজারবাইজানের স্পেশাল ফোর্সের কমান্ডার লে. জেনারেল হিকমাত মিরজায়েভ বলেন, আমাদের দেশে তুরস্ক ও পাকিস্তানের স্পেশাল ফোর্সের প্রতিনিধিদের দেখে আমি অত্যন্ত আনন্দিত। ইতিহাসে আজারবাইজান-পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠ বন্ধু ও ভাই হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আজারবাইজানের এ সেনা কর্মকর্তার আশা, এ সামরিক মহড়া ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তুরস্কের প্রতিনিধিদলের প্রধান লে. কর্নেল কুরসাত কুনুক ও পাকিস্তানের প্রতিনিধিদলের প্রধান আমির শেহজাদ বলেন, এ তিন দেশ এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক পরিবেশে ‘সময়ের পরীক্ষায় দাঁড়াবে’। নির্ভরযোগ্য আঞ্চলিক সহযোগী হিসেবে তিন ভাইয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ