বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

মাস্ক না পরায় ৫০০ ডলার জরিমানা গুনতে হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় অ্যাবটের একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি।

এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে।

জরিমানা প্রদান করবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করবো না।’

অবশ্য প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন।

এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

এদিকে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ফের সংক্রমণ বেড়ে যাওয়া লকডাউন আরোপসহ কড়া বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে মাস্ক ও টিকাবিরোধীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ