বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

এবার ষাঁড়-মহিষের সাথে নারীদের মিলিয়ে বক্তব্য দিলেন যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তিনি ক্ষমতায় আসার আগে নিরাপদ ছিল না উত্তরপ্রদেশ। যেকোনো সময় রাস্তা থেকে ষাঁড়, মহিষ বা নারীদের তুলে নিয়ে যাওয়া হতো। এখন এসব নেই। এখন সকলেই নিরাপদে আছেন। লখনউয়ের কর্মিসভা থেকে এমন মন্তব্য করলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

সোমবার বিজেপি’র সদর দফতরে একটি কর্মিসভায় যোগী বলতে শুরু করেন, ‘আগে আমাদের কর্মীরা প্রায়ই জিজ্ঞাসা করতেন, আমরা কি নিরাপদে থাকতে পারব। আমাদের মেয়ে, বোনেরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করতেন। একটি গরুর গাড়িও রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারত না।’

তিনি মন্তব্যের মধ্যেই বলেন, এই সমস্যা বেশিরভাগ পশ্চিম উত্তরপ্রদেশে দেখা যেত। কিন্তু সেখানে এখন পরিস্থিতি পাল্টেছে বলেই মনে হচ্ছে তার। তিনি বলছেন, ‘এখন কি কেউ ষাঁড়, মহিষ বা নারীদের জোর করে তুলে নিতে যেতে পারে? পরিস্থিতি পাল্টায়নি? এর আগে কোনো সভ্য মানুষ রাতে রাস্তায় বের হতে ভয় পেতেন, এখন আর পান না, পরিস্থিতি অনেকটা পাল্টেছে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ