বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আফগানিস্তান বিষয়ে যে আলোচনা করলেন ইমরান-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে আলোচনা হয়েছে। তালেবান আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর দ্বিতীয় বারের মতো মঙ্গলবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।

এর আগে গত সপ্তাহে আট দেশে গোয়েন্দা প্রধানরা ইসলামাবাদে মিলিত হয়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫ আগস্ট তাদের ফোনালাপের বিষয়টি স্মরণ করে, দুই নেতা আফগানিস্তানের সর্বশেষ উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় ইমরান খান আফগানিস্তানের আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। পাশাপাশি আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থনৈতিক সংকটের বিষয়টির ওপর গুরুত্ব দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ