বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

গাজা উপত্যকায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব ৪৮ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি ভ্যাকসিনগুলো ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া ভ্যাকসিনের চালান ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালান অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েল।

সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পেরেছেন।

পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনা ভাইরাসের টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। অথচ তেল আবিব তার নিজের প্রাপ্তবয়স্ক প্রায় সব নাগরিককে টিকার আওতায় এনেছে এবং অনেকে এরইমধ্যে বুস্টার ডোজও নিয়ে ফেলেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ