বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনা সংক্রমণ অনেকটাই কমেছিল। ওই দিন করোনা শনাক্ত হয় ৫০৩ জনের। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংক্রমণ আবার বেড়ে গেছে।

সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়, এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২০০ জনের। শুধু দৈনিক শনাক্তের সংখ্যা নয়, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক শনাক্ত ও মৃত্যুর হিসেবে পশ্চিমবঙ্গের প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপর কলকাতার। রাজ্যে সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ১১৭ জন।

এদিন রাজ্যে ৩৫ হাজার ৯৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। আর সুস্থতার হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

অপরদিকে, ভারতেও কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এক দিনে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন এবং মৃত ৩৩৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ