বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

স্পেনে ভয়াবহ দাবানলে ১৯ হাজার একর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে নতুন করে পুড়ে গেছে ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল। খবর দ্য গার্ডিয়ান’র।

ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকা। এরইমধ্যে ওই অঞ্চলটি থেকে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বাকিদের সব ধরনের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল।

দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় এক হাজার দমকলকর্মী। বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন। কর্তৃপক্ষ বলছে, তীব্র বাতাস ও দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

তবে কয়েকটি জায়গায় আগুনের ভয়াবহতা কমে আসায় ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ