সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

আল্লামা আহমদ শফির মাগফিরাত কামনায় আগামীকাল সকল মসজিদে দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির মাগফিরাত কামনায় আগামীকাল জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে দোয়া করার আবেদন শাইখুল ইসলামের সাহেবজাদা ও আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’র আমির মাওলানা আনাস মাদানী।

এদিকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় সারা দেশব্যাপী কয়েক লাখ খতম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল কোরআনুল কারীম, বুখারী, খতমে ইউনুস, দরুদ শরিফ ও সুরা ইয়াসিন খতম। খতমের এন্তেজাম করে ‘আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’।

দেশ ও দেশের বাইরে অবস্থান করা শাইখুল ইসলামের খোলাফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা এ খতম করেছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী জানান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় তার খোলাফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা সাড়ে তিন হাজার কোরআন খতম, বিশটি বোখারী খতম, চার হাজার খতমে ইউনুস দুই লাখ বিশ হাজার দরুদ শরিফ খতম ও পাঁচশ’ সুরা ইয়াসিন খতম সম্পন্ন করেছেন।

শাইখুল ইসলামের মাগফেরাত কামনায় তার সাহেবজাদা বলেন, গত বছর ঠিক এ মাসেই (১৮ সেপ্টেম্বর) আমরা শাইখুল ইসলামকে হারিয়ে ছিলাম। আমি দেশের ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করবো তারা যেন প্রতিটি মসজিদে আগামীকাল জুমার নামাজ শেষে শাইখুল ইসলামের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন।

উল্লেখ্য, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. গত বছর ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আজগর আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ হযরতের রেখে যাওয়া সকল অবদানকে কবুল করুক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ