সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

আ.লীগ ছাড়া অন্যরা নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করছে: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সরকার ছাড়া অন্যরা নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় যুদ্ধাপরাধীদের বিচারে, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় নিয়ে আসাসহ দেশের নানা সংকটকালে সাংবাদিকরা সাহসী ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করে প্রতিমন্ত্রী।

বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য এক বিশাল গন্তব্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের এ অর্জনে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব কাজ করছে; তেমনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন সাংবাদিকরা।

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র শুরু হলেও সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহস জুগিয়েছেন। করোনা মহামারিতে যখন বিশ্ব মন্দা তৈরি হয়েছে তখন বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণেই স্বাস্থ্য ও অর্থনৈতিক এ সংকট মোকাবিলা করা সহজ হয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়ছে তখন বাংলাদেশ এগিয়ে চলছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ