সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

চীনের শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৩ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। এই ভূমিকম্পে তীব্রতা ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে।

জানা যায়, চংকিংয়ের বিস্তৃত মেগাসিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে, যা তার আশেপাশের এলাকাসহ প্রায় ৩০ মিলিয়ন মানুষের বসবাস। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৫.৪ জানালেও চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের মাত্রা ৬.০ ছিল। ১০ কিলোমিটার পর্যন্ত গভীরতায় পৌঁছায়।

চীনা এক সংবাদ সংস্থা জানিয়েছে, লুঝো সিটি এলাকায় প্রশাসনের তরফে পরিস্থিতিতে জরুরি কর্মী পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। কর্মকর্তাদের ধারণা অল্প কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ