বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

টিকা না নেওয়ায় বিনা বেতনে ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে নির্ধারিত সময়সীমার মধ্যে করোনার টিকা না নেওয়ার কারণে বরখাস্ত করার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনা বেতনে এ সপ্তাহে তাদের বরখাস্ত করা হয়। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী যারা টিকা নেননি, এরকম তিন হাজার জনকে বুধবার নোটিস দেওয়া হয়। করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফা্রন্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের আল্টিমেটাম দেন যে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। টিকা না নিলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে ধারণা দেয় যে, হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ৬ শতাংশ বেসরকারি চিকিৎসক এখনো টিকা নেননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ