সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

মুসলিম বন্দীর ব্যবহারে মুগ্ধ হয়ে গুয়ান্তানামো কারারক্ষীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বন্দীর ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন গুয়ান্তানামো কারারক্ষী স্টিভ উড। বিশেষত মৌরতানিয়ার একজন মুসলিমের জীবনাচার তার অন্তরে বেশ প্রভাব বিস্তার করে বলে এক সাক্ষাতকারে তিনি জানান।

সম্প্রতি আল জাজিরা মুবাশিরে প্রকাশিত একটি সাক্ষাতকারে জানা যায়, ইসলাম গ্রহণে উড মার্কিন সৈন্যবাহিনীর পদ থেকে অব্যাহতি নেন। গুয়ান্তানামোতে বন্দী থাকা মৌরতানিয়ার অধিবাসী মুহাম্মদ ওয়ালদ সালাহির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সেখানকার বন্দীদের মাধ্যমে মুসলিমদের জীবনাচার সম্পর্কে জানতে পারেন।

সাক্ষাতকারে স্টিভ উড বলেন, ‘ওয়ালাদ সালাহির সঙ্গে সাক্ষাতের পর তার জীবনে ব্যাপক পরিবর্তন আসে। তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন এবং ঈমানের স্বাদ আহরণ করেন।

বিংশ শতাব্দির কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে আফগানিস্তান থেকে আগত বন্দীদের প্রহরী হিসেবে উড দায়িত্ব পালন করতেন। এ সময় মুসলিম বন্দী ওয়ালাদ সালাহির উদার ধর্মীয় মনোভাব ও সুন্দর আচার-ব্যবহারে সম্পর্কে জানতে পারেন। এমনকি মুসলিমদের সঙ্গে রূঢ় ব্যবহারের পরও ওয়ালাদ অন্যান্য আমেরিকান বন্দীদের সঙ্গে অত্যন্ত ভালোবাসাপূর্ণ আচরণ করেন, যা অন্যদের অন্তরে বেশ রেখাপাত করে।

উড বলেন, ‘কারাপ্রকোষ্ঠের ভেতর ওয়ালাদ সালাহিকে অন্যদের চেয়ে ভিন্ন হিসেবে আবিষ্কার করি। কারাগারের অভ্যন্তরে কঠিন নির্যাতনের মুখোমুখী হয়েও তিনি ছিলেন জীবনের প্রতি খুবই আশাবাদী। ইতিবাচক মনোভাব তার জীবনযাপনকে আগের চেয়ে সুন্দর করে তুলে। বন্দীদের প্রতি চরম দুর্ব্যবহারের পরও কারো প্রতি তার বিদ্বেষ ছিল না।’

উড আরো বলেন, ‘গুয়ান্তানামোর বন্দীশালা থেকে বের হয়েও ওয়ালাদ সালাহির মনে কারারক্ষীদের প্রতি হিংসা বা ঘৃণা তৈরি হয়নি। ইসলামের শিক্ষা নিজের আচার-ব্যবহারে দৃঢ়ভাবে পালন করতেন। তার সুন্দর ব্যবহার সবার মনে গভীর রেখাপাত করে।

ইসলাম গ্রহণের স্টিভ উড দীর্ঘকাল তার পরিবারের এ খবর গোপন রাখেন। অনেক দিন পর ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ