সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ (বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ডিএমপি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, ‌‘অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা, ১২১ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।’

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চল্লিশটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ