বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল ভয়াবহ দাবানলে জ্বলছে। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় বিখ্যাত বন সিকোইয়া পর্যন্ত ছড়িয়েছে দাবানল। সিকোইয়া জাতীয় বনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলো। এই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে কয়েক ঘন্টার মধ্যে গাছগুলো পুড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সিকোইয়া ন্যাশনাল পার্কের জ্বলতে থাকা প্রাচীন শেরম্যান গাছসহ অন্যান্য সব বড় গাছের চারপাশে আগুন-প্রতিরোধী কম্বল মোড়ানোর কাজ করছে দমকলকর্মীরা।

এই বনে প্রায় দুই হাজার সিকোইয়াসহ সাধারন শেরম্যান গাছ রয়েছে। শেরম্যান গাছের একেকটির উচ্চতা প্রায় ২৭৫ ফুট এবং সেগুলো প্রায় দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৭০০ বছরের পুরোনো গাছ।

সিকোইয়া এবং কিংস ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা পিটারসন লস অ্যানজেলস টাইমসকে বলেন, ‘এই বন মানুষের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। এই বন রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সিকোইয়া গাছগুলি খুব আগুন প্রতিরোধী এবং আগুন থেকে বাঁচতে এর আলাদা ক্ষমতা রয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, নিয়ন্ত্রণ না করা গেলে শিগগিরি বিখ্যাত এই বন ধ্বংস হবে।

বনের প্রাচীন গাছগুলোকে রক্ষায় কাজ করছে সাড়ে তিনশ দমকলকর্মী। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বনটিতে বিশ্বের সবচেয়ে লম্বা কিছু গাছ রয়েছে।

চলতি বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২২ লাখ একর বন পুড়ে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে এ বছর দেশটিতে ১০ হাজার কোটি ডলার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ