বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

নিয়ন্ত্রণ নয়, তালেবানকে উৎসাহিত করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ববাসীর আফগানিস্তানের তালেবানকে উৎসাহিত করা উচিৎ। তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা ঠিক হবে না। আফগানিস্তানকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে না।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ‘কানেক্ট দা ওয়ার্ল্ড’ অনুষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন।

তিনি বলেন, তালেবানকে উৎসাহিত করলে আফগানিস্তানের বর্তমান গোলযোগপূর্ণ ও সংকটাপন্ন অবস্থার অবসান হতে পারে।

ইমরান খান বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার স্পষ্টভাবে অনুভব করে যে, আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতা ছাড়া তারা চলমান সংকটের অবসান ঘটাতে পারবে না। ফলে আমাদের উচিৎ হবে তাদেরকে সঠিক দিকনির্দেশনা দেয়া।

তিনি বলেন, এখান থেকে আফগানিস্তান কোথায় যাবে আমরা কেউ তা ধারণা করতে পারি না। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে, ৪০ বছর পর দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে।

ইমরান খান বলেন, তালেবান আগেই বলেছে যে, তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে, তারা তাদের প্রেক্ষাপট থেকে নারীর অধিকার দিতে চায়। তারা মানবাধিকার চায়, তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এ পর্যন্ত তারা যা বলেছে তাতে পরিস্কার ইঙ্গিত পাওয়া যায় যে, তারা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চাইছে। কিন্তু যদি ভুল হয় তাহলে সত্যিই আমরা চিন্তিত আফগানিস্তানে আবার গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেবে, বৃহত্তম মানবিক সংকট সৃষ্টি হবে, বিশাল আকারের উদ্বাস্তু সমস্যা তৈরি হবে। আফগানিস্তান আবার অস্থিতিশীল হবে এবং আফগান ভূখণ্ডে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।” সূত্র-পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ