বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলো ভালোভাবে সামলাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তিনি বলেন, আপনি সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকান। আমরা বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে পৌঁছেছি। রফতানি বাড়ছে রেকর্ড পরিমাণে। মহামারিকালের আগের চেয়ে কর্মসংস্থান বাড়ছে।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, করোনাভাইরাসের কারণে তুরস্ক বহুবিধ সমস্যায় পড়েছে। এ মহামারিতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সরকার ব্যবসায়ীদের সমর্থনে নানা পদক্ষেপ নেয়। সরকার ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ দিয়েছে।

এসময় এরদোগান তার বক্তব্যে ব্যবসায়ীদের সুবিধার জন্য নেওয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন।

করোনাভাইরাসে অত্যধিক মাত্রায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে একটি তুরস্ক। দেশটিতে ৬৭ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ