সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

বিশ্বে করোনায় আবারও মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে এখনো হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহের শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। তবে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মৃত্যু ফের বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৩৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৪৫২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৭৪ হাজার ১৮৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৭২ লাখ ২৯ হাজার ৯৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৭৪ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ২০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৫০১ জন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৮ হাজার ৮৪০ জন এবং আক্রান্ত ৫ লাখ ১০ হাজার ৯৬২ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৫৪৯ জন এবং আক্রান্ত ৪ লাখ ৬০ হাজার ৮২৩ জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৪৮৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫২২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ২৭৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার ১৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৭৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ