বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আফগানিস্তানে এক সঙ্গে ৩ বিস্ফোরণ, তালেবান কর্মকর্তাসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিভিন্ন স্থানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে দুইজন তালেবান কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদের বোমা হামলাটি তালেবানদের গাড়িকে লক্ষ্য করে করা হয়েছিল।

নানগারহার প্রদেশের কর্মকর্তারা স্থানীয় টেলিভিশন টলো নিউজকে বলেন, রাস্তার পাশে পুতে রাখা বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন তালেবানদের একটি গাড়িতে আঘাত হানে।

হিন্দিুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন তালেবান কর্মকর্তা এবং আহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এদিকে, শনিবার (১৮ সেপ্টেম্বর) কাবুলে একটি স্টিকি বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। কাবুলের বোমাটির লক্ষ্য এখনও স্পষ্ট নয়।
এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

জালালাবাদ আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর যা কাবুল থেকে প্রায় ৮০ মাইল দূরে। বিস্ফোরণটি এমন সময়ে ঘটলো যখন আফগানিস্তান বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তালেবানরা ১৫ আগস্টের একটি অপ্রত্যাশিত অভ্যুত্থানে দেশটি ফিরিয়ে নেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ