বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

এবার ফিলিস্তিনি বাসচালকের ওপর ৩ ইসরায়েলির ছুরি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের এক বাসচালকের ওপর তিন ইসরায়েলি ছুরি হামলা চালিয়েছে।

শুক্রবার সকালে ওই ফিলিস্তিনি বাস চালকের ওপর পশ্চিম জেরুসালেমে হামলা হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

আহত ওই ফিলিস্তিনি হলেন— মোহাম্মদ আবু নাব। তার বয়স ৪২। তিনি মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

ইসরায়েলের জরুরি স্বাস্থ্য সেবা বিভাগের মুখপাত্র মেগান ডেভিড আদম বলেন, আমরা সকাল সাড়ে আটটায় জেরুসালেমে ছুরি হামলা সংক্রান্ত একটি কল পেয়েছি।

ইসরায়েলি পুলিশ জানায়, যানজটে আটকে থাকার সময় তিন ইসরায়েলির সঙ্গে আবু নাবের ‘তর্ক’ হয়। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

চিকিৎসকরা জানান, আবু নাবকে আহত অবস্থায় জেরুজালেমের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থা স্বাভাবিক।

জেরুজালেমে এবং পশ্চিম তীরে নিয়মিত ফিলিস্তিনি এবং তাদের সম্পদ ধ্বংসের ঘটনা ঘটে থাকে। অধিকাংশ হামলার পেছনে রয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ