সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মার্কিন পুলিশের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশ এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মামলা করছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নেতারা।

মিশিগানের ডেট্রয়েটে পুলিশ এক মুসলিম নারীকে সম্প্রতি গ্রেফতারের পর জোর করে তার হিজাব খুলে ফেলেন। খবর আরব নিউজের।

সিএআইআরের আইনজীবী অ্যামি দৌকুরে জানান, মুসলিম নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করছি।

হেলেনা বোয়ে নামে ওই নারী বাদী হয়ে মামলাটি করবেন বলেও আইজীবী জানিয়েছেন।

তিনি জানান, হেলেনা তার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় পুলিশ তার সঙ্গে ওই বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণ করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ