বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

লকডাউনবিরোধী বিক্ষোভ, অস্ট্রেলিয়ায় গ্রেফতার শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অনুমোদন না নিয়ে লকডাউনবিরোধী বিক্ষোভ করায় অস্ট্রেলীয় পুলিশ মেলবোর্ন থেকে ২৩৫ এবং সিডনি থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে। মেলবোর্নে সাত শতাধিক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া ছিটায়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। শনিবার (১৮ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশের কমান্ডার মার্ক গ্যালিয়ট গণমাধ্যমকে বলেন, একদল বিক্ষোভকারী এখানে এসেছে পুলিশের সঙ্গে লড়াই করতে, করোনা থেকে মুক্তির জন্য নয়। রাজ্যটিতে শনিবার নতুন করে ৫০০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার কারণে গত জুনের মাঝামাঝি থেকে সিডনি, মেলবোর্নের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও নতুন সংক্রমণ বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে এসব এলাকায় জারি রয়েছে লকডাউন। শনিবার যে ১ হাজার ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশই সিডনির।

এদিকে, বড় ধরনের বিক্ষোভ মোকাবিলায় সিডনির রাস্তায় দাঙ্গা স্কোয়াড অফিসার, হাইওয়ে টহল, গোয়েন্দা ও সাধারণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষই সরকারের টিকাদান ও জনস্বাস্থ্য সম্পর্কিত পদক্ষেপগুলো সমর্থন করেন। এরপরও মাঝেমধ্যেই বিক্ষিপ্তভাবে লকডাউনবিরোধী সহিংসতা দেখা যায় সেখানে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ